নড়াইলে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

আপডেট : ১০ জুন ২০২৬, ০২:১১ পিএম

নড়াইলে খেলতে গিয়ে পুকুরে ডুবে মাজেদুল শেখের ছেলে আবু বক্কর (৫) ওমর ফারুক (২) নামের দুই ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১০ জুন) বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার ভাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে দুই ভাই খেলা করছিল। পরে অনেকক্ষণ তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে দুই ভাইকে ভাসতে দেখে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু। তিনি জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত