সেলিম উদ্দিন বললেন

‘ডাকাতের হাতে’ ইসলামী ব্যাংক দেওয়া হবে না

আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:২২ এএম

ইসলামী ব্যাংককে ‘ডাকাতের হাতে’ তুলে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসি মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, দেশের আর্থিক খাতে অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে ইসলামী ব্যাংক নিয়ে নানা অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে। তবে জনগণের আমানতের প্রতিষ্ঠানকে কোনোভাবেই ‘ডাকাতের হাতে’ তুলে দিতে দেওয়া হবে না। এ সময় সীমান্তে হাজার হাজার মানুষকে পুশইন করার চেষ্টা চললেও এ বিষয়ে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয় বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল বুধবার রাজধানীর কারওয়ানবাজারে একটি রেস্তোরাঁয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া বিভাগের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত