বিএডিসি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম দেশ ও প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজের গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়েই প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। গত মঙ্গলবার সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রকল্প পরিচালকদের এই নির্দেশনা দেন। কর্মসূচিতে বিভিন্ন প্রকল্পের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএডিসি চেয়ারম্যান বলেন, ‘কোনো কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের অন্যতম পূর্বশর্ত যথাযথ ও কার্যকর পরিকল্পনা প্রণয়ন।’ ইচ্ছানুযায়ী প্রকল্পের সুফল ও উন্নয়ন পরিপন্থী পদক্ষেপ কোনোভাবেই নেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘প্রকল্পের ডিপিপি এবং পিপিআরসহ অন্য আর্থিক শৃঙ্খলার ওপর পরিমিত এবং সম্যক জ্ঞান প্রকল্প পরিচালকদের থাকতে হবে।’ সরকারের গৃহীত কৌশল ও উদ্দেশ্য বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্যও প্রশিক্ষণ কর্মসূচিতে গুরুত্বারোপ করেন তিনি।