পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের আহত এক

আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:২৪ এএম

নীলফামারীতে পৃথক দুই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয় এবং একজন আহত হয়েছেন। অন্যদিকে, পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবু বাজার এলাকায় মাছ ধরার সময় বিদ্যুৎ¯পৃষ্ট হওয়ার ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) এবং কচুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন মিঠু ইসলাম (৩৫)। তিনি ওই ঘটনায় নিহত মজিবর রহমানে ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আহত ও নিহতরা পেশায় নির্মাণ শ্রমিক। সকালে বাবু বাজার এলাকার একটি পুকুরে বিদ্যুৎচালিত সেচযন্ত্র ব্যবহার করে মাছ ধরার জন্য পানি নিষ্কাশনের কাজ করছিলেন তারা। এ সময় সেচপাম্পের থ্রি-ফেজ বিদ্যুৎ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়ে গেলে তারা বিদ্যুৎ¯পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মজিবর রহমানের মৃত্যু হয়। বাকি দুজনকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শষ্যা আধুনিক জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জালালকে মৃত ঘোষণা করেন। অন্য আহত মিঠু ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের মোজাহারের টারি এলাকায় পুকুর থেকে স্বপন ইসলাম (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার তৈয়ব আলীর ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত