পুশইনের প্রতিবাদে সীমান্তে ১১ দলের সমাবেশ আগামীকাল

আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:২৬ এএম

বাংলাদেশে পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আগামীকাল শুক্রবার দেশের সীমান্তবর্তী সব জেলায় এবং সীমান্তবর্তী পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। এ ছাড়া সারা দেশে খুন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে আগামী সোমবার রাজধানীর শাহবাগে হাদি চত্বরে বিক্ষোভ করবে তারা। গতকাল বুধবার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ঐক্যের লিঁয়াজো কমিটির সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। সংবাদ সম্মেলনে ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত