ওয়ালটনের শোরুমে আগুন

আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:২৬ এএম

রাজধানীর ধানমন্ডিতে ওয়ালটনের শোরুমে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় ধানম-ি ২৭ নম্বরে বাংলাদেশ আই হসপিটালের পাশের ওই ভবনে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভবনের নিচের শোরুমে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২৫ মিনিট কাজ করে নির্বাপণ করতে সক্ষম হয়।

গতকাল রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, পাঁচতলা একটি ভবনের নিচে ওই শোরুমে  লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তিনি বলেন, গতকাল সন্ধ্যা ৬টার দিকে আগুনের সংবাদ পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করে। এরপর ৬টা ১০ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। শোরুমের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত