কেলেঙ্কারিতে জড়িয়ে বাদ পড়লেন স্টোকস

আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:৩১ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য বেন স্টোকসকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। সোমবার ভোরে লন্ডনের একটি নাইটক্লাবে এক অপ্রীতিকর ঘটনায় জড়ানোর পর স্টোকসকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে ওভালে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন জো রুট। মজার ব্যাপার হলো, টেস্ট দলের বর্তমান সহ-অধিনায়ক হ্যারি ব্রুককে ডিঙিয়ে রুটের কাঁধে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ সময় ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক ছিলেন রুট। তবে তার অধীনে খেলা শেষ ১৭ টেস্টের মধ্যে মাত্র একটিতে জয় এবং অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপর থেকে স্টোকসের দলে একজন সিনিয়র ব্যাটার হিসেবেই খেলছিলেন রুট। তবে বুধবার বিকেলে এক নাটকীয় ঘোষণায় তাকে আবারও সাময়িকভাবে নেতৃত্বের হটসিটে ফিরিয়ে আনা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত