বান্দরবান হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২৬, ১২:৪৩ পিএম

বান্দরবানে হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন- সাকিব (২০) এবং কামরুল হাসান (৩৫)। তারা ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিলেন সাকিব ও কামরুল হাসান। এ সময় একটি লোহার পাত ভবনের পাশে বৈদ্যুতিক মেইন তারের সঙ্গে স্পর্শ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা দুজন ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী বলেন, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত