সীমান্তে ভারতের পুশ-ইন, অনুপ্রবেশ ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলার ১১ দলীয় জোট রাজনৈতিক সংগঠনের নেতারা।
শুক্রবার (১২ জুন) দুপুর উপজেলা সদরের থানা মোড়ে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে নিরীহ মানুষ হত্যা এবং জোরপূর্বক পুশ ইনের মতো কর্মকাণ্ড মানবাধিকার পরিপন্থী। তারা এসব ঘটনার অবসান এবং আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সাদেক আহমেদ হারেছের সভাপতিত্বতে ও কলমাকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ও নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা।
আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।