চন্দনাইশে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় অফিস উদ্বোধন করা হয়েছে। এছাড়া বিভাগীয় কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া ওয়ান আজিজ মার্কেটে বাংলাদেশ রং মিস্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি গোলাম মঈনউদ্দিন ময়ূরের সভাপতিত্বে মামুন গাজী মেম্বারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রং মিস্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান আবদুল আলীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের ঢাকা বিভাগের সভাপতি আলমগীর হোসেন বেপারী, বরিশাল বিভাগের সভাপতি ইসমাঈল হোসেন, খুলনা বিভাগের সভাপতি জামাল হোছাইন, ঢাকা বিভাগের সহ-সভাপতি বাবুল মাতব্বর, সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম, রাজশাহী বিভাগের সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব, ময়মনসিংহ বিভাগের সহ-সভাপতি আতিকুল ইসলাম আতিক, সাংবাদিক জেসমিন জুই, আকবর হোসেন, খাজা আহমদ, শামসুল হক, চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক আবদুর রশিদ, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, সাংবাদিক এস এম রাশেদ, আবদুল মান্নান প্রমুখ।
এছাড়াও সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শ্রমিকদের নায্য মজুরি ও অধিকার নিশ্চিত করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।