১০ জুলাই জয়ার ‘অর্ধাঙ্গিনী ২’

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৭:২১ এএম

আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী ২’। প্রথম পর্বের সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত এই সিক্যুয়ালে প্রধান চরিত্রে ফিরছেন জয়া আহসান, কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। নতুন যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।

পরিচালক জানান, প্রথম পর্বের দুই বছর পরের গল্প নিয়ে এবারের প্রেক্ষাপট। যেখানে সুমন, শুভ্রা ও মেঘনার জীবনের অমীমাংসিত সংকটের মূলে থাকবে মেঘনার সন্তান ‘টিকলি’। জয়া আহসান জানান, দর্শকদের প্রত্যাশা পূরণ করাই এই পরিণত গল্পের মূল চ্যালেঞ্জ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত