বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৭:৫৩ এএম

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় পাস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একই সঙ্গে পাস করেছেন বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মেয়ে ব্যারিস্টার আদিবা রুহুল। গতকাল শনিবার বার কাউন্সিলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষার ফল গত শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী। পরীক্ষার ফল রাতেই বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

এদিকে শুক্রবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে জাইমা রহমান লিখেছেন,‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সঙ্গে একটি ব্যক্তিগত সাফল্য ভাগ করতে চাই। আজ (শুক্রবার) বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছি এবং আল্লাহর রহমতে উত্তীর্ণ হয়েছি।

জানা গেছে, এবারের পরীক্ষায় প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত