মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে সিরাজদিখান বাজারের থানা রোড মোড় এলাকায় এ অভিযান পরিচালনা তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গীবাড়ী উপজেলার আমতলী এলাকার বাসিন্দা শরিফ দেওয়ান (৩৫), পিতা- আব্দুল হাই দেওয়ান এবং একই উপজেলার আউটশাহী এলাকার বাসিন্দা মো. জাকির শেখ (৫২), পিতা- মৃত ওয়াজেদ মুন্সী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজারের থানা রোড মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাহাঙ্গীর সরদারের লন্ড্রি দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেন কমছে সোনার দাম?