কবিতা

বেহায়ার মতো

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম

ভেতরে বাইরে তুমুল ঝড়
ঘর ভিজে যাওয়া বৃষ্টি
তুমি কি চেয়েছ অন্তরনামা
গভীরতম দৃষ্টি?
প্রেম চেয়েছ? ঝুমঝুম করা—
জলে ঝরে পড়া কান্না
মেঘ চমকাবে বিঘ্ন হবে
সুর ভেঙে যাওয়া তান না!

কেন ঘর ভাঙে কেন বিঘ্নতা
জানালা কপাট সপাটে
বৃষ্টি আসছে ভেতরে বাইরে
বুকে যন্ত্রণা, কে হাঁটে!
ভেজা রাস্তা ল্যাম্পপোস্ট ভেজা
পোষা গাছপালা দুলছে
তুমি যত রাগ তুমি যত ব্যথা—
বেহায়ার মতো ভুলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত