টেকনাফে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

আপডেট : ১৫ জুন ২০২৬, ০১:৫৯ পিএম

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে র‍্যাব-১৫ এর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক কথিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে মনছুর আলমকে (৪২) আটক করেছে।

আটক মনছুর আলম তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সিপিসি-১ এর একটি আভিযানিক দল ঝর্ণা চত্বরে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকার একটি দোতলা বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক মজুত রয়েছে। 

খবরের সত্যতা যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের পর সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে র‍্যাবের দলটি ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালানোর চেষ্টা করলে তাকে চারদিক থেকে ঘিরে আটক করা হয়।

অভিযানে আটক মনছুর আলমের হেফাজত থেকে একটি বিদেশি তৈরি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি অবৈধভাবে নিজের হেফাজতে রাখার মাধ্যমে তিনি ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত