বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৫:৫১ পিএম

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৫ জুন) কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলামের নেতৃত্বে 'গ্রিন বাজেট' বাস্তবায়নের অংশ হিসেবে হাকিম চত্বর, সেন্ট্রাল লাইব্রেরীর সামনে সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করা হয়।

এ বিষয়ে কেন্দ্রীয় সংসদদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, এই বাজেট বাংলাদেশের অগ্রযাত্রায় বীজ বপন হিসেবে পরিগণিত হবে।

এই বাজেট জনগণের বাজেট। এই বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের দাম কমানো হয়েছে। যা আগের কোন বাজেটে হয়নি।

তিনি আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সবুজ বিপ্লব, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং পরিবেশ সুরক্ষার জন্য প্রায় ২,২৪০ কোটি টাকার 'গ্রিন বাজেট' প্রস্তাব করা হয়েছে। এবং এই বাজেটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়ন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় গৃহীত পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক রেজাউল করিম রাশেদ, আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আবু ইউছুফ ফরহাদসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত