চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের এসপি মাসুদ আলম

আপডেট : ১৬ জুন ২০২৬, ০১:৪৮ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।

সোমবার (১৫ জুন) বিকেলে তিনি চন্দনাইশ থানায় আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।

পরে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল পুলিশ সুপারকে সশস্ত্র সালাম প্রদান করেন। সালাম গ্রহণ শেষে পুলিশ সুপার থানা কম্পাউন্ড ঘুরে দেখেন ও থানার বিভিন্ন শাখার নথিপত্র পরিদর্শন করেন। 

পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম বলেন, জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করেন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার সহ থানার সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত