আত্মসমর্পণ ছাড়া উপায় ছিল না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম

ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আনবিয়া সদর দপ্তর দাবি করেছে, দেশটির জনগণের দৃঢ়তা, প্রতিরোধ ও সশস্ত্র বাহিনীর সক্ষমতার মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে।

সোমবার (১৫ জুন) এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ সামরিক অপারেশনাল কমান্ড দেশের জনগণ, সশস্ত্র বাহিনী সদস্যদের প্রশংসা জানিয়ে বলেছে, তাদের ঐক্য ও প্রতিরোধ শত্রুদের ওপর ইরানের ইচ্ছা চাপিয়ে দিতে সক্ষম হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহর নেতৃত্বে ইরান প্রমাণ করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে পরাজয় ও আত্মসমর্পণ মেনে নেওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না।

এর আগে সোমবার সকালে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) নিশ্চিত করে যে, তেহরান ও ওয়াশিংটন যুদ্ধ অবসানে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়া চূড়ান্ত করেছে। এর আওতায় লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে সম্মতি হয়েছে।

যুদ্ধ অবসান সংক্রান্ত এই সমঝোতা স্মারক আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত