আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রিপার ‘ময়না’

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৫:১৫ পিএম

আগামী১ থেকে ৪ অক্টোবর ভারতের গুজরাট প্রদেশে অনুষ্ঠিত হবে আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবে আমন্ত্রণ পেয়েছে মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রটি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা রাজ রিপা। ময়না সিনেমার পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন, আয়োজক কর্তৃপক্ষ আমাদের সরাসরি উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আমরা স্বশরীরে উৎসবে অংশগ্রহণ করবো। 

উৎসব আয়োজক কর্তৃপক্ষ ইমেইল বার্তায় অফিসিয়াল সিলেকশন জানিয়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পরিবেশনা প্রতিষ্ঠান সিনেমা কিং লিমিটেডকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়না সিনেমার পরিচালক মেঘ। বাংলাদেশের গ্রামীণ প্রান্তিক পর্যায়ের মধ্যবিত্ত পরিবারের উচ্চাভিলাষী একটি মেয়ের বেড়ে ওঠা এবং সাংসারিক জীবনের কঠিন বাস্তবতায়, শহরের সংগ্রামী দিনগুলো ফুটে উঠেছে ময়না চলচ্চিত্রে। 

রাজ রিপা ছাড়াও সিনেমাতে আরও অভিনয় করেছেন  কায়েস আরজু, আমান রেজা, আফ্ফান মিতুল, জিলানী, সুব্রত, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, খলিলুর রহমান কাদরী, সূচনা সিকদার, আনোয়ার, সীমান্ত, স্মৃতি রানী দেবী, তাহমিনা মোনা, মন্টু, সোহেল, সাব্বির, শিশু শিল্পী জান্নাতুল ভোর, বিশেষ চরিত্রে আপন ও শিশির সরদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত