ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

আপডেট : ১৭ জুন ২০২৬, ০১:২১ এএম

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কাঞ্চননগর-কলাবাগান পাড়া সচেতন নাগরিক সমাজ আয়োজিত সমাবেশে মাদকের ভয়াবহতা তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
 মঙ্গলবার (১৬ জুন) বিকালে ঝিনাইদহ পৌর শহরের কাঞ্চননগর-কলাবাগান পাড়া চৌরাস্তা মোড়ে সভার আয়োজন করা হয়।

কাঞ্চননগর-কলাবাগান পাড়া সচেতন নাগরিক সমাজের সভাপতি আসাদুজ্জামান আছালতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক অ্যডভোকেট এমএ মজিদ, ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. হাশেম আলী, ঝিনাইদহ নাগরিক সমাজের প্রতিনিধি জাহিদুজ্জামান মনা।

এসময় বক্তারা মাদক সেবন, ক্রয়-বিক্রয় ও বিস্তার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বলেন, মাদকের ছোবলে যুব ও তরুণ সমাজ বিপথগামী হয়ে যাচ্ছে। তাই এ ক্ষেত্রে মাদক নির্মূলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ভূমিকা পালন জরুরি মন্তব্য করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত