স্প্যাচুলা রান্নাঘরের নীরব সহকারী

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:৪৫ এএম

রান্নাঘরের চেনা অথচ অবহেলিত সরঞ্জামের একটি স্প্যাচুলা। খাবার ওল্টানো, নেড়ে দেওয়া, মেশানো বা পরিবেশনসহ বহুমুখী কাজে ব্যবহার হয়। এক কথায় বলা যায় রান্নাঘরের অপরিহার্য অনুষঙ্গ। তবে স্প্যাচুলার  ইতিহাস বেশ পুরনো। স্প্যাচুলা শব্দটির উৎপত্তি ংঢ়ধঃঁষধ থেকে, যার অর্থ ছিল সমতল ও চওড়া ছোট ব্লেড। প্রাচীন রোম ও গ্রিসে ধাতু কিংবা কাঠ দিয়ে তৈরি একই রকম সরঞ্জাম রান্না ও ওষুধ প্রস্তুতের কাজে ব্যবহার হতো। সে সময়ের স্প্যাচুলাগুলো ছিল তুলনামূলকভাবে ছোট, ভারী এবং নকশাবিহীন।

সময়ের সঙ্গে সঙ্গে রান্নার পদ্ধতি ও উপকরণ পরিবর্তনের পাশাপাশি স্প্যাচুলার নকশাতেও এসেছে বৈচিত্র্য। শিল্পবিপ্লবের পর ধাতব স্প্যাচুলার ব্যাপক উৎপাদন শুরু হয়। পরে নন-স্টিক পাত্রের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সিলিকন, প্লাস্টিক ও তাপ-সহনশীল রাবারের স্প্যাচুলা জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে স্প্যাচুলা শুধু রান্নার কাজেই সীমাবদ্ধ নয়। কেক বা পেস্ট্রি তৈরিতে ব্যাটার মেশানো, ক্রিম ছড়িয়ে দেওয়া, গ্রিল করা খাবার ওল্টানো এবং পরিবেশনের ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে। এমনকি ল্যাবরেটরিতেও বিশেষ ধরনের স্প্যাচুলা ব্যবহার করা হয় বিভিন্ন উপাদান স্থানান্তরের কাজে।

আধুনিক স্প্যাচুলা আগের তুলনায় অনেক বেশি আর্কষনীয় ও কার্যকর। এর হাতল এমনভাবে তৈরি  যাতে দীর্ঘসময় ব্যবহারেও হাতে চাপ না পড়ে। তাপ-প্রতিরোধী সিলিকন স্প্যাচুলা উচ্চ তাপমাত্রাতেও নিরাপদ এবং নন-স্টিক পাত্রে আঁচড় ফেলে না। বিভিন্ন রঙ, আকার ও ডিজাইনের কারণে এখন রান্নাঘরের সৌন্দর্যও বাড়ায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত