৭ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় সম্মেলন 

আপডেট : ২০ জুন ২০২৬, ০১:৪০ পিএম

বাংলাদেশ দলিল লেখক সমিতির ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বেলা ১১টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ এম. এ. রশিদ।

ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় মহাসচিব কেএস হোসেন টমাস, সিনিয়র সহ-সভাপতি আলহাজ নুরুল হক মিয়া, যুগ্ম মহাসচিব ‌আলী আহমেদ গোলাম মহিউদ্দিন‌, আব্দুল কুদ্দুস শেখ‌, মিজানুর রহমান‌ মিজান‌, মামুনুর রশিদ মিয়া‌, মো. সোহাগ পারভেজ‌, মোহাম্মদ রুহুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম মহাসচিব‌ আমিরুল ইসলাম আকন, আলহাজ্ব ফিরোজ আলম‌, এসএম আয়নাল হক প্রমূখ।

বক্তারা দলিল লেখকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়সঙ্গত দাবি আদায় এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের ৭ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ দাবিগুলো বাস্তবায়িত হলে দেশের দলিল লেখক সমাজ উপকৃত হবে এবং সেবার মান আরও বৃদ্ধি পাবে।

সম্মেলনে ফরিদপুরসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত দলিল লেখকরা অংশগ্রহণ করেন। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে ভবিষ্যৎ কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দলিল লেখক মৃত তিনজন পরিবারের সদস্যদের মাঝে এক লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুর আগে প্রয়াত দলিল লেখক‌ সদস্যদের‌ প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত