ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবনেশ্বর নদী থেকে এক অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর কৃষ্ণপুর এলাকার ভুবনেশ্বর নদী থেকে মরদেহটি উদ্ধার করে সদরপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুবনেশ্বর নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল মিয়াকে অবহিত করেন। পরে তিনি সদরপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মরদেহটি প্রায় ১৪ বছর বয়সী এক কিশোরীর বলে ধারণা করছে পুলিশ। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
সদরপুর থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং কিশোরীর পরিচয় শনাক্তে তদন্ত চলছে।
বিশ্বমঞ্চে ইসরায়েলের ভাবমূর্তি তলানিতে