সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আপডেট : ২১ জুন ২০২৬, ১১:১৯ এএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সঙ্গে নতুন দফার শান্তি আলোচনা শুরু করতে রবিবার(২১ জুন) সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

গত সপ্তাহে উভয় পক্ষের মধ্যে একটি প্রাথমিক কাঠামোগত সমঝোতা স্বাক্ষরিত হওয়ার পর এবার সেই চুক্তির বিস্তারিত ও কারিগরি বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের আলোচকরা আগামী ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে কাজ করবেন। 

এদিকে, লেবাননে ইসরায়েলি হামলার জেরে ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে তেহরান। ফলে চলমান আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সুইজারল্যান্ডে পৌঁছে জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল ইরানের নেতাদের সঙ্গে বৈঠকে বসবে। আলোচনার মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং সম্প্রতি হওয়া অন্তর্বর্তী চুক্তিকে আরও বিস্তৃত ও কার্যকর রূপ দেওয়া।

বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনায় পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। কূটনৈতিক মহলের ধারণা, আগামী ৬০ দিনের আলোচনা দুই দেশের সম্পর্কের পাশাপাশি পুরো অঞ্চলের ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত