কলা গাছের সঙ্গে শত্রুতা, কৃষকের ২ লাখ টাকার ক্ষতির দাবি

আপডেট : ২১ জুন ২০২৬, ১২:৪৪ পিএম

নরসিংদীর মনোহরদীতে রাতের আঁধারে একটি কলাবাগানের প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সম্প্রতি পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের হাররদিয়া গ্রামের নূর মোহাম্মদের কলাবাগানে এঘটনা ঘটে।

ভুক্তভোগী নূর মোহাম্মদ জানান, প্রায় ৬০ শতাংশ জমিতে তিনি সাগর কলাসহ বিভিন্ন জাতের কলা চাষ করেছেন। শুক্রবার বিকেলে ও তিনি কলাবাগানে কাজ করে গেছেন। রাতে কোন এক সময় দুর্বৃত্তরা কলাবাগানের  অধিকাংশ গাছ কেটে ফেলে। শনিবার সকালে জমিতে গিয়ে তিনি গাছগুলো মাটিতে পড়ে থাকতে দেখেন।

তিনি জানান, জমি নিয়ে এলাকার কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছে। তারা পরিকল্পিতভাবে আর্থিক ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে ঘটানো ঘটিয়ে থাকতে পারে। কলা গাছগুলো কেটে ফেলায় তার প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এবিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, কলাবাগানের গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত