মা আইসিইউতে, দোয়া চাইলেন মনির খান

আপডেট : ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম

অসুস্থ হয়ে  হাসপাতালে ভর্তি শ্রোতাপ্রিয় গায়ক মনির খানের মা মনোয়ারা খাতুন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী। 

বলেন মনির খান জানান, শুক্রবার (২০ জুন) সন্ধ্যার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তার মা। এরপর পরিবারের সদস্যরা তাকে ঝিনাইদহের মহেশপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নিয়ে গেলে আইসিইউতে ভর্তি করা হয়।’ 

প্রথমদিকে পরিবারের সদস্যরা আশঙ্কা করেছিলেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা ভিন্ন তথ্য জানিয়েছেন।মনির খান বলেন, ‘আমার মনে হয়েছিল তিনি কার্ডিয়াক অ্যাটাক করেছেন। রিপোর্টগুলো পাওয়ার পর ডাক্তাররা বোর্ড বসিয়ে দেখেছেন, তিনি কার্ডিয়াক অ্যাটাক করেননি। শরীরের ভেতরে কোনো ইনফেকশনের কারণে ব্যথা উঠতে পারে। পাশাপাশি তার রক্তচাপও অনেক নিচে নেমে গিয়েছিল।’ 

তিনি আরও জানান, চিকিৎসা দেওয়ার পর তার মায়ের অবস্থার উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ সোমবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত