ত্রিশাল পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ২২ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট পেশ করেন ত্রিশাল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।

ত্রিশাল পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. কফিল উদ্দিনের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ও পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল ইসলাম।

বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গঠনে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত