গত ২১ শে জুন, রবিবার ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর ৭ম সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণ করেন ইউসিটিসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নবিউল আলম, প্রতিষ্ঠাতা ও সচিব, বোর্ড অব ট্রাস্টিজ মোহাম্মদ ওসমান, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ মিসেস নাহিদা সুলতানা ইয়াছমিন, ব্র্যাক ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. কায়কোবাদ, স্কুল অব বিজনেস-এর ডীন প্রফেসর ড. হারুনুর রশিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ, ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. সোলায়মান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য কাজী সালাউদ্দিন আকবর, ইউসিটিসির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবছার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ মো. আবু জাবেদ, রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য-সচিব সালাহউদ্দিন আহমেদ, সহকারী রেজিস্ট্রার এস. এম. শহীদুল আলম এবং আইটি অফিসার মো. ফারহাদুল ইসলাম রানা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।