চন্দনাইশে আ.লীগের দুই নেতাসহ ৬জন গ্রেপ্তার

আপডেট : ২২ জুন ২০২৬, ০৮:০৩ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য মো. আবু জাফর মেম্বার (৫৭) ও বরকল ইউনিয়নের যুবলীগের যুগ্ম সম্পাদক মো. এহসান প্রকাশ বুলু (৩১) নামে আওয়ামী লীগের দুই নেতাসহ ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মো. তারেকুর রহমান (১৯), আবদুল মান্নান (৬১), মো. জামাল উদ্দিন ও  রাজীব নাথসহ(৩৬) নিয়মিত মামলায় ৩ জন ও সিআর পরোয়ানা মূলে ৩জন সর্বমোট ৬ জনকে গ্রেপ্তার করে চন্দনাইশ থানা পুলিশ।

সোমবার ( ২২জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।

এর আগে এদিন রাত সাড়ে ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত চন্দনাইশ উপজেলার তাদের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মো. আবু জাফর মেম্বার চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ড কানাইমাদারী আদর্শপাড়া এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে ও মো. এহসান প্রকাশ বুলু চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ড কানাইমাদারী খন্দকার পাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে।

মো. আবু জাফর মেম্বার চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য ও মো. এহসান প্রকাশ বুলু বরকল ইউনিয়নের যুবলীগের যুগ্ম সম্পাদক। 

মো. তারেকুর রহমান (১৯) বাঁশখালী উপজেলার রত্নপুর (নছরত আলীর বাড়ী) মোহাম্মদ জামালের ছেলে, আবদুল মান্নান (৬১) চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড দান বক্স এলাকার মৃত আবদুল গণির ছেলে, মো. জামাল উদ্দিন বৈলতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড জাফরাবাদ (বানু বাপের বাড়ী) মৃত মুন্সি মিয়ার ছেলে ও রাজীব নাথ (৩৬) চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া নাথ পাড়া এলাকায় পুলিন নাথের ছেলে।

ওসি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত