নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নতুন নাটক ‘ঝরা বকুল’ দর্শকমনে গভীর দাগ কেটেছে। পারিবারিক টানাপোড়েন ও বাস্তবতার গল্পে নির্মিত এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা পাচ্ছেন সুনেরাহ বিনতে কামাল ও ইয়াশ রোহান।
গল্পে দরিদ্র পরিবারের বড় মেয়ে মনিরার (সুনেরাহ) সংসারের দায়িত্ব ও ত্যাগের চিত্র ফুটে উঠেছে, যাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চায় কবির (ইয়াশ)।
জামাল হোসেন প্রযোজিত নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। নাটকটি প্রসঙ্গে প্রযোজক জানান, অবাস্তব গল্পের ভিড়ে দর্শক এখানে পরিবারের সুখ-দুঃখ ও সম্পর্কের গভীরতা খুঁজে পাচ্ছেন। নাটকে আরও অভিনয় করেছেন ডলি জহুর, রোজী সিদ্দিকী, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ। দর্শক ও সমালোচক মহলে নাটকটি এখন ভাসছে প্রশংসায়।