যুক্তরাষ্ট্রের কাছেও তেল বিক্রি করতে পারবে ইরান

আপডেট : ২৩ জুন ২০২৬, ১১:১৬ এএম

ইরানকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ডলারে তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইরান এখন যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছেও তেল বিক্রি করতে পারবে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এতে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম।

এর ফলে ২১ অগাস্ট পর্যন্ত ইরান অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল উৎপাদন, বিক্রি এবং সরবরাহের অনুমোদন পেয়েছে। এই নিষেধাজ্ঞা শিথিলের আওতায় ইরানি তেল সরাসরি যুক্তরাষ্ট্রেও আমদানি করা যাবে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানে চলমান আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৮ ডলারের নিচে নেমে এসেছে।

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানি কর্মকর্তারা চলতি সপ্তাহেই দেশটিতে পারমাণবিক পরিদর্শকদের ফের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে। এটি ইরানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ছাড় হিসেবে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত