মাদক সেবনের অপরাধে যুবকের ১ বছর কারাদণ্ড

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৪:০১ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও এলাকায় বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টির অপরাধে ফিরোজ নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।  

বুধবার (২৪ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।

দণ্ডপ্রাপ্ত ফিরোজ (২১) উপজেলার রাউৎবাড়ি গ্রামের রূপচাঁন শেখের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান জানান, দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আসছিল ফিরোজ। বুধবার দুপুরে পুলিশ গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত