‘স্ত্রী’খ্যাত বলিউড অভিনত্রী এবার ধরা দিতে চলেছেন এক ঐতিহাসিক এবং হাড়হিম করা লড়াকু চরিত্রে। বহু প্রতীক্ষিত ছবি ‘ইথা’র প্রথম ঝলক মুক্তি পেয়েছে, আর তাতেই শ্রদ্ধা কাপুরের এক অবিশ্বাস্য অবতার দেখে স্তব্ধ হয়ে গেছে নেটপাড়া। মহারাষ্ট্রের কিংবদন্তি লোকশিল্পী ভিঠাবাই ভাও মাং নারায়ণগাঁওকর -এর বায়োপিকে নামভূমিকায় অভিনয় করছেন শ্রদ্ধা।
টিজারের শুরুতেই দেখা যাচ্ছে এক চরম শিউরে ওঠা দৃশ্য। গর্ভবতী অবস্থায় স্টেজে পারফর্ম করার জন্য তৈরি হচ্ছেন শ্রদ্ধা। কিন্তু তীব্র প্রসব যন্ত্রণায় ব্যাকস্টেজেই সন্তানের জন্ম দেন তিনি। রক্তপাত ও অমানুষিক প্রসবযন্ত্রণায় শরীর ভেঙে পড়লেও, তিনি দমে যাননি। সদ্যোজাতকে একঝলক দেখেই, শরীর থেকে রক্ত ঝরা অবস্থাতেই তিনি উঠে দাঁড়ান স্টেজে ‘লাবণী’ নৃত্য পরিবেশন করার জন্য। চিকিৎসকেরা যখন তাকে সাবধান করেন যে এই অবস্থায় নাচলেই তার মৃত্যু নিশ্চিত, তখন শ্রদ্ধার মুখের সেই সংলাপ আজ কাঁপিয়ে দিয়েছে আসমুদ্রহিমাচল।
মৃত্যুর ঝুঁকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ঝলকে কান্নাভেজা চোখে শ্রদ্ধাকে বলতে শোনা যায়, ‘যদি আমি যন্ত্রণায় ছটফট করে বিছানায় শুয়ে মরি, তবে লোকে আমাকে এক ‘অসহায় নারী’ বলে করুণা করবে। কিন্তু যদি আমি নাচতে নাচতে স্টেজেই প্রাণ হারাই, তবে আমি যুগের পর যুগ ইতিহাস হয়ে বেঁচে থাকব!’
কয়েক ঘণ্টা আগেই শ্রদ্ধা সোশ্যাল মিডিয়ায় এই ছবির বেশ কয়েকটি পোস্টার শেয়ার করে নিজের ফার্স্ট লুক শেয়ার করেছিলেন। ওঁর এই বিধ্বংসী ও লড়াকু রূপ দেখে ওঁর নিজের দাদা সিদ্ধান্ত কাপুরও চোখের জল ধরে রাখতে পারেননি বলে জানা গেছে।
লুকা ছুপি’ ও ‘মিমি’ খ্যাত পরিচালক লক্ষ্মণ উটেকর-এর পরিচালনায় তৈরি এই ছবিটি মূলত ১৯৫০ থেকে ১৯৮০ সালের প্রেক্ষাপটে তৈরি। মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী ‘তামাশা’ লোকশিল্প এবং লোকনৃত্যের জগতে ভিঠাবাইয়ের যে অবিস্মরণীয় অবদান, তাকেই বড় পর্দায় তুলে ধরা হবে।
এই মেগা বায়োপিকে শ্রদ্ধা কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে একঝাঁক পাওয়ারহাউস তারকাকে— রণদীপ হুডা, নানা পটেকর , মহম্মদ জিশান আইয়ুব এবং সিদ্ধার্থ যাদব। আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ইথা’।
কেন স্থগিত বিজয়ের ডিভোর্স মামলা
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দেবে অস্ট্রেলিয়া
ভোলায় স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত