বর্ষাকালে তুলসী গাছের যত্ন

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৭:১৯ এএম

বর্ষাকালে সব পরিবারেই সদস্যদের কমবেশি ঠান্ডা, সর্দি-কাশিতে ভুগতে দেখা যায়। সর্দি-কাশির এক মহৌষধ হলো তুলসী। এই গাছের পাতা বেঁটে রস খেলে বা পাতা চায়ের সঙ্গে খেলে সর্দি-কাশি উপশম হয়। তবে তুলসী গাছ অত্যধিক আর্দ্রতায় মরে যাওয়ার সম্ভাবনা থাকায় বর্ষাকালে নিজেই নাজুক অবস্থায় থাকে। সেজন্য বর্ষাকালে বাড়ির তুলসী গাছটির প্রয়োজন বিশেষ যত্ন। কিছু সাধারণ নিয়ম মেনে চললে বর্ষাকালেও তুলসী গাছকে সুস্থ ও সতেজ রাখা সম্ভব।

অতিরিক্ত পানি দেবেন না : গাছে পানি দেওয়ার আগে আঙুল দিয়ে মাটি পরীক্ষা করে নিন। যদি মাটি ভেজা বা স্যাঁতসেঁতে মনে হয়, তবে পানি দেওয়া থেকে বিরত থাকুন।

ছিদ্রযুক্ত টব বেছে নিন : তুলসী গাছের টবের নিচে পর্যাপ্ত পানি নিষ্কাশন ছিদ্র আছে এমন টব বেছে নিন।

জরুরি সূর্যের আলো : বর্ষাকালেও তুলসী গাছের প্রতিদিন অন্তত ৩ থেকে ৮ ঘণ্টা মৃদু সূর্যের আলোর প্রয়োজন হয়। যদি একটানা বৃষ্টি চলতে থাকে, তবে টবটি এমন জায়গায় রাখুন যেখানে আলো পাওয়া যায়, কিন্তু ভারী ও সরাসরি বৃষ্টিপাত থেকে গাছটি সুরক্ষিত থাকে।

ক্ষতিগ্রস্ত পাতা সরিয়ে ফেলুন : গাছের পাতা কালো বা হলুদ হয়ে গেলে সেটি ফেলে দিন।

প্রাকৃতিক সার ব্যবহার করুন : বর্ষাকালে প্রতি ২০ থেকে ২৫ দিন অন্তর অল্প পরিমাণে ভার্মিকম্পোস্ট বা ভালোভাবে পচা গোবর সার ব্যবহার করুন।

বাতাস চলাচলের ব্যবস্থা রাখেন : তুলসী গাছ এমন স্থানে রাখুন যেখানে বাতাস সুন্দরভাবে চলাচল করে।

বর্ষাকালে তুলসী গাছের যত্ন তিনটি বিষয়ের ওপর নির্ভর করে। কম পানি দেওয়া, পর্যাপ্ত সূর্যালোক এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত