মিডল্যান্ড ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৭:২৩ এএম

মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বুধবার হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সভাটি ঢাকার নৌসদর দপ্তরের বিএন সাগরিকা হলে শেয়ারহোল্ডারদের সরাসরি উপস্থিতি এবং ডিজিটাল এজিএম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণের সমন্বয়ে আয়োজন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী, পরিচালক হাফিজুর রহমান সরকার এবং পরিচালক আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ৩% নগদ লভ্যাংশ এবং ৩% স্টক লভ্যাংশ অনুমোদন করেন। এ ছাড়াও ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী গৃহীত হয় এবং সভায় উপস্থাপিত অন্যান্য প্রাসঙ্গিক এজেন্ডাও অনুমোদিত হয়। ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত