ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির অদূরে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। এ ঘটনায় গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা এবং অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক হওয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫২ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ২৬ ডলারে পৌঁছায়। অন্যদিকেযুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫৮ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৯২ ডলারে ওঠে।
এর আগের দিন তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। তখন উভয় সূচকই ২৭ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরাকে ঘিরে মধ্যপ্রচ্য সংঘাত শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই কৌশলগত হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হতো।
চীনের বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ