পূর্বশত্রুতার জেরে নারীকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:৩৭ এএম

কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জের ধরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ হত্যাকা- ঘটে। নিহত রাশিদা আক্তার মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাশিদার স্বামী দেলোয়ার হোসেন একই গ্রামের মাওলা হত্যা মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন ধরে তারা এলাকাছাড়া। রাশিদা বৃহস্পতিবার সকালে তার গরু-বাছুর বাড়ি থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় মহেশপুর গ্রামের রহিম মেম্বারের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় রাশিদার দুই মেয়ে মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানার পুলিশ তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মুরাদনগর বাখরাবাদ এলাকায় মৃত্যুবরণ করে। এ বিষয়ে নিহতের মেয়ে আহত সামিয়া আক্তার বলেন, আমার মা বাড়ি থেকে গরুগুলো নিয়ে যাওয়ার সময় দৌলতপুর গ্রাম থেকে রহিম মেম্বারের নেতৃত্বে তার লোকজন আমার মাকে ধরে জোরপূর্বক আমাদের গ্রামে নিয়ে আসে। খবর পেয়ে আমি ও আমার বোন মাকে উদ্ধার করতে সেখানে ছুটে যাই। গিয়ে দেখি মা অজ্ঞান হয়ে পড়ে আছে আর তারা মাকে পেটাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত