ঢাকার অধস্তন আদালত

নাসরিনের হয়ে হাজিরা দিলেন মনোয়ারা

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:৩৮ এএম

২৯ লাখ টাকার চেক ডিজঅনারের মামলায় আসামি নাসরিন শিকদারের পক্ষে প্রক্সি হাজিরা দিতে আসেন মনোয়ারা বেগম নামে এক নারী। কিন্তু শুনানিকালে সন্দেহ সৃষ্টি হলে মনোয়ারাকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন বিচারক তানিয়া সুলতানা লিপি। তবে এরই মধ্যে তড়িঘড়ি করে এজলাস ত্যাগ করার চেষ্টা করেন মনোয়ারা। যদিও পালাতে পারেননি। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ-৪ আদালতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান সুমন বলেন, প্রক্সি দিতে আসা মনোয়ারাকে কোর্টের হেফাজতে রাখা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত মূল আসামি, প্রক্সি আসামি ও আইনজীবীসহ সবার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত