রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুন, নিহত ২

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৪:৪৫ এএম

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে কাঁটাবনের আল বারাকা বহুতল ভবনের ১২ তলায় এ অগিুকা-ের ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুস সালাম ও জনি।

পুলিশ জানায়, নিহত আব্দুস সালাম বগুড়া জেলার কাহালু থানার বড় ভাদাহার এলাকার মো. সেলিম সরকারের ছেলে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের অফিসের ক্লার্ক ও নিহত জনি কিশোরগঞ্জ সদরের বাবুন্দিয়া গ্রামে বাবুল মিয়ার ছেলে। তিনি সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক ছিলেন।

জানা গেছে, আল বারাকা টাওয়ারের ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর ১৩ ও ১১ তলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে আটকে পড়েন অনেক বাসিন্দা। শুক্রবার রাত ১টা ৫ মিনিটে ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনটি থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাাতলে ও অন্যজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত