শিক্ষামন্ত্রী বললেন

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৪:৪৬ এএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ কোনো ধরনের গুজব ছড়ালে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত