শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস

আপডেট : ২৯ জুন ২০২৬, ১২:৩৫ এএম

টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে ৫টি নতুন লাইফস্টাইল ডিভাইস এনেছে, যার মধ্যে রয়েছে ৩টি পাওয়ার ব্যাংক ও ২টি অডিও ডিভাইস।

পাওয়ার ব্যাংক লাইনআপ

‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০’ মাত্র ৩০ মিনিটে স্মার্টফোন ৬৭% চার্জ করতে সক্ষম এবং ট্রিপল-পোর্ট ও বিল্ট-ইন টাইপ-সি কেবলসহ এর দাম ৪,৯৯৯ টাকা। কমপ্যাক্ট ডিজাইনে একই ৬৭ ওয়াট চার্জিং সুবিধা নিয়ে ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ১০০০০’ পাওয়া যাচ্ছে ৪,২৯৯ টাকায়। আর মাল্টি-ডে ট্রিপের জন্য ‘শাওমি ৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০’ মাল্টি-প্রোটেকশন সিস্টেমসহ মাত্র ২,৫৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

অডিও ডিভাইস

‘শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল’ ব্লুটুথ, অপটিক্যাল ও এইউএক্স সাপোর্টসহ সিনেমা ও গেমিংয়ে উন্নত সাউন্ড অভিজ্ঞতা দেবে, দাম ৮,৯৯৯ টাকা। আর ‘রেডমি হেডফোনস নিও’তে রয়েছে ৪২ ডেসিবেল নয়েজ ক্যানসেলেশন, ৭২ ঘণ্টার ব্যাটারি লাইফ এবং মাত্র ১০ মিনিটের চার্জে ৫ ঘণ্টার প্লেব্যাক সুবিধা, দাম ৯,৯৯৯ টাকা। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, এই ডিভাইসগুলো স্থানীয় প্রযুক্তিপ্রেমীদের চাহিদা পূরণে বাজারে নতুন মানদ- স্থাপন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত