ফ্রান্সের মাইকেল লতিতোর কাহিনি জানলে যে কেউ চমকে যাবেন। কারণ তিনি একটা গোটা বিমান খেয়ে ফেলেছিলেন। শুধু তাই নয়, বিমান ভক্ষণ করে হজম করে ফেলেছিলেন। তাকে বলা হতো ‘মনসিউর মাঙ্গেতুত’ বা ‘মিস্টার ইট-অল’। তার এই অদ্ভুত নামের কারণ ছিল ধাতু, কাঁচ ও রাবার খাওয়ার অবিশ^াস্য ক্ষমতা। এর পাশাপাশি তিনি ১৮টি সাইকেল, ১৫টি শপিং কার্ট, ৭টি টেলিভিশন, এমনকি আস্ত একটি কফিন খেয়েছিলেন। তবে লতিতোর জীবনে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল, একটি আস্ত বিমান খেয়ে ফেলা। ১৯৭৮ থেকে ১৯৮০ সাল দুবছরে তিনি একটি ‘সেসনা ১৫০’ বিমানকে তিল তিল করে খেয়ে শেষ করেছিলেন। বিমানটিকে ছোট ছোট টুকরায় কেটে ফেলতেন তিনি এবং প্রতিদিন প্রায় ৯০০ গ্রাম ধাতু খেতেন। খাবার হজম করার জন্য প্রচুর খনিজ তেল ও পানি পান করতেন যা তার গলা ও পাকস্থলীর নালিতে পিচ্ছিলকারক হিসেবে কাজ করত। চিকিৎসকদের মতে, লতিতো ‘পিকা’ নামের এক বিশেষ শারীরিক বা মানসিক অবস্থার শিকার ছিলেন। গবেষকদের পরীক্ষায় দেখা গিয়েছিল, তার পাকস্থলী ও অন্ত্রের আস্তরণ সাধারণ মানুষের তুলনায় দ্বিগুণ পুরু। যে কারণে তিনি ধারালো ধাতুগুলো খেয়েও গুরুতর আঘাত পাননি। মাইকেল সারাজীবনে প্রায় ৯ টন ধাতু খেয়েছিলেন বলে জানা যায়। এমনকি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস থেকে পাওয়া সম্মাননা স্মারকটিও তিনি চিবিয়ে খেয়েছিলেন। তার এই আজব খাদ্যাভ্যাস আজও চিকিৎসাবিজ্ঞানের কাছে এক বিস্ময়। এখনো তার কথা বা তার কীর্তিকলাপ জানলে, সাধারণ মানুষ সত্যিকার অর্থে চমকে ওঠেন। ২০০৭ সালে ৫৭ বছর বয়সে ফ্রান্স লতিতোর মৃত্যু হয়। স্ত্রী এলিজাবেথ এবং তিন সন্তানের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট পিট বিচে থাকতেন। এরপর ডায়াবেটিসজনিত জটিলতার কারণে ২০১৩ সালের ১২ এপ্রিল এলিজাবেথ মারা যান।
ডিনারে বিমান ভক্ষণ
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১২:৩৬ এএম
আপডেট : ২৯ জুন ২০২৬, ১২:৩৬ এএম
ডিনারে বিমান ভক্ষণ
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০