চট্টগ্রামে যুবক হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম

চট্টগ্রামে ১৭ বছর আগে মো. পলাশ নামে এক যুবককে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৯ জুন) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো.তাজউল ইসলামের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো মাহমুদুল হাসান ওরফে সোহেল ও আইয়ুব আলী ওরফে বাবুল।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, সাক্ষ্যপ্রমাণে মো. পলাশ হত্যার অভিযোগ সন্দেহাতীতভাব প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৭ আগস্ট মো. পলাশ নামের এক ব্যক্তিকে নগরের ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ের চতুর্থ তলায় নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন আসামিরা। এ ঘটনার প্রেক্ষিতে তার ভাই মো. সম্রাট ২০০৯ সালের ২৮ আগস্ট বাকলিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিলে ২০১২ সালের ১২ নভেম্বর অভিযোগ গঠন করে আসামিদের বিরুদ্ধে  বিচার শুরুর আদেশ দেন আদালত। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত