ফের চর্চার কেন্দ্রবিন্দুতে ‘বলিউড কুইন’ কঙ্গনা রানাউত এবং বীর দাস। ১২ বছর আগে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত 'রিভলভার রানি' ছবির একটি চুম্বন দৃশ্য ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্কের সূত্রপাত। তবে এ বার সেই বিতর্কে সরাসরি মুখ খুলে সমস্ত জল্পনাকে সম্পূর্ণ কাল্পনিক বলে উড়িয়ে দিলেন অভিনেতা বীর দাস।
সম্প্রতি এক সাংবাদিক দাবি করেছিলেন,‘রিভলভার রানি’র শুটিংয়ের সময় কঙ্গনা নাকি দৃশ্যের প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে বীর দাসকে চুম্বন করেছিলেন। এমনকি তার ঠোঁটে কামড় লেগে রক্তও বেরিয়েছিল বলে অভিযোগ করা হয়। এই বক্তব্য ভাইরাল হওয়ার পরেই চর্চা শুরু হয়।
কিন্তু এবার সেই দাবির বিরুদ্ধে সরব বীর । তিনি স্পষ্ট জানিয়েছেন, এই গল্পের কোনো ভিত্তি নেই। অভিনেতার কথায়, ‘এটি সম্পূর্ণ কল্পকাহিনি।’ তিনি আরও বলেন, কঙ্গনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা অন্যায্য এবং ঘটনাটি নিয়ে যেভাবে চর্চা হচ্ছে, তা সত্যের সঙ্গে কোনোভাবেই মেলে না।
এটি অবশ্য প্রথমবার নয়। ২০২৩ সালেও একই ধরনের গুঞ্জন ছড়িয়েছিল। তখন কঙ্গনা নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'হৃতিক রোশনের পর এবার কি আমি বেচারা বীর দাসেরও ইজ্জত লুটে নিলাম? এটা আবার কবে হল?' হাসির ইমোজিও জুড়ে দিয়েছিলেন তিনি, যা থেকে স্পষ্ট হয়েছিল যে তিনি এই খবরকে নিছক গুজব বলেই মনে করেন।
‘রিভলভার রানি’ ছবিতে কঙ্গনা অভিনয় করেছিলেন আলকা সিংয়ের চরিত্রে। আর বীর দাস ছিলেন রোহন মেহরা চরিত্রে। ছবিটি বক্স অফিসে বড় সাফল্য না পেলেও কঙ্গনার অভিনয় এবং দুই তারকার অনস্ক্রিন কেমিস্ট্রি সেই সময় যথেষ্ট আলোচনায় এসেছিল।
রোহিত শেঠিকে ফের হত্যার হুমকি
মা ও তিন মেয়েকে হত্যা: জানা গেল ঘাতকের পরিচয়
সোহরাওয়ার্দীসহ ৩ হাসপাতালে র্যাবের অভিযান, গ্রেফতার ১১
ঢাকাসহ ২০ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের শঙ্কা