কুমিল্লার বরুড়ায় মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) বিশেষ অভিযানে উপজেলার পোমতলা এলাকা থেকে মো. মাহবুবুল আলম ওরফে টুকু (পিতা. ছিদ্দিকুর রহমান) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আবু সাঈদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাহবুবুল আলম একাধিক মাদক মামলার আসামি। জিআর সাজা নং-১২৯/১৭ মামলায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, আদালতের রায় বাস্তবায়নে বরুড়া থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ দৃঢ় অবস্থানে রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
তিন মামলায় জামিন পেলেন সাবেক এমপি মমতাজ