প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক খুন

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:৪১ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক প্রেমিক খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কিশোরী প্রেমিকাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থলে উপস্থিত নিহতের বন্ধু আরিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। গতকাল সোমবার ভোর আনুমানিক পৌনে ৫টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সীবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের বাসিন্দা মৃত আবদুল জলিল মৃধার মেয়ে নাঈমা জাহান (১৫) সিয়ামের বাড়িতে অবস্থান করছিল। ভোরে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নাঈমা ক্ষিপ্ত হয়ে একটি ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে উপর্যুপরি আঘাত করেন। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় সিয়ামকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় তিন বছর ধরে সিয়াম ও নাঈমার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি, ব্যক্তিগত সম্পর্ক, গর্ভধারণ এবং পরে সংঘটিত আরও কিছু ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এ হত্যাকা-ের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এসব তথ্য এখনো তদন্তাধীন এবং চূড়ান্ত তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত