জুলাইয়ে বাড়ছে না জ্বালানি তেলের দাম

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৪:২৩ পিএম

ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিদ্যমান মূল্য আসন্ন জুলাই মাসেও বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সোমবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা বহাল থাকবে।

এর আগে, গত ৩১ মে ২০২৬ জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে একই মূল্য জুলাই ২০২৬ মাসের জন্যও বহাল রাখা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান মূল্যহার ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত