২৪ এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। তারপরই উপদেষ্টা সরকার এক সিদ্ধান্তে পুলিশের পোশাক পরিবর্তন করেন।
কিন্তু বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর পুলিশে আবার পূর্বের ড্রেসে (পোশাক) ফেরার জোর দাবি জানানো হয়।
আজ বুধবার (১ জুলাই) পূর্বাঞ্চল একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধন অনুষ্ঠানে নতুন পোশাক উন্মোচন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
এ সময় অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ উদঘাটন পুলিশ কর্মকর্তারা নতুন পোশাকে আসেন।
পুলিশ সদরদপ্তরের উর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, আজ বুধবার (১ জুলাই) পুলিশ সদর দপ্তর এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে কর্মরত এসপি থেকে উর্ধ্বতন কর্মকর্তাদের নতুন পোশাক সরবরাহ করা হয়েছে। ধাপে ধাপে পুলিশের সব ইউনিটে নতুন পোশাক সরবরাহ করা হবে।