বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কী

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৯:৩২ এএম

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এমন অবস্থায় বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

যার বায়ুমান স্কোর ১৬০। অপর দিকে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দশম। যার বায়ুমান স্কোর ১০২। সেই হিসাবে আজ রাজধানী ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। অপর দিকে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়।

শুক্রবার (৩ জুলাই) আইকিউ এয়ারের সবশেষ সূচকে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ১০২, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয়। এদিকে, একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে  ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

এ ছাড়া ১৫৮ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। যা ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এর পরের অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, উগান্ডার কাম্পালা, চিলির রাজধানী সান্তিয়াগো।

আইকিউ এয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত