শাহজালাল বিমানবন্দর 

৪৫ কোটি টাকার সোনা আটক

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৪ এএম

শাহজালাল বিমানবন্দরে বিমানের একটি ফ্লাইট থেকে ৪৫ কোটি টাকার সোনার বার উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় সম্পৃক্ত কাউকে ধরা সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস ও একটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ দল অভিযানটি পরিচালনা করে।

কাস্টমসের অতিরিক্ত কমিশনার কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দুবাই হয়ে চট্টগ্রাম থেকে শাহজালালে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-১৪৮)। এর আগেই যৌথ টিম ফ্লাইটটি নজরদারি করলে চোরাকারবারিরা টের পেয়ে যায়। পরে সব যাত্রী নেমে গেলে উড়োজাহাজের কার্গো হোলে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার সোনার বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। তল্লাশির সময় কার্গো হোলের ভেতরের অভ্যন্তরীণ প্যানেলের আড়ালে কালো টেপে মোড়ানো অবস্থায় ছিল সোনাগুলো। এই ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত